শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনসহ দুটি বগি উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে ১২ ঘন্টা পর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২৮ মে) সকাল সকাল পৌনে দশটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ তথ্য নিশ্চিত করেন মৌচাক রেলস্টেশন মাস্টার মো. শাহিনুল আলম শামীম।

এর আগে, শুক্রবার (২৭ মে) রাত সোয়া ১০টার দিকে মৌচাক রেলস্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।  এতে উত্তর ও উত্তর-পশ্চিমবঙ্গগামী রেল চলাচল ১২ ঘন্টা বন্ধ থাকে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, “রাত সোয়া ১০টার দিকে ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি মৌচাক স্টেশন পার হলে দুটি বগি লাইনচ্যুত হয়। মেইনলাইন ব্লক থাকায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।”

প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন পার হওয়ার সময় আউটার লাইনে ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ওই রুট ব্যবহারকারী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে থেমে থাকে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে ঢাকা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের এসে রাতেই কাজ শুরু করে। শনিবার সকাল পৌনে দশটার দিকে  ওই উদ্ধার কাজ সমাপ্ত হলে ১২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ