শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

ঢাকার বায়ুদূষণ রোধে যেভাবে কাজ করছে ‘স্প্রে ক্যানন’

ঢাকা ব্যুরো চীফ / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

‘স্প্রে ক্যানন’, যা অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ। এটি দিয়ে অনেক উঁচু ও দূর পর্যন্ত পানি ছিটানো যায়। এতে করে বাতাসের সঙ্গে উড়তে থাকা ধুলোবালি পানির সঙ্গে নিচে নেমে আসে।  ফলে আশপাশের কয়েক মিটার এলাকার ধুলোবালির দৌরাত্ম্য কমে যায়।

রাজধানী ঢাকায় বায়ুদূষণ কমাতে ইতোমধ্যে দুটি ‘স্প্রে ক্যাননের’ ব্যবহার হয়েছে। গতকাল ও আজ ঢাকা উত্তর সিটি করপোরেশন এই দুটির মাধ্যমে পানি ছিটিয়েছে। শনিবার বনানী-উত্তরায় এর মাধ্যমে পাটি ছিটানোর চিত্র দেখা গেছে।

প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির এমন দু’টি মেশিন দিয়ে পানি ছিটানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুক্রবার সরকারি ছুটির দিনে উত্তরা, বিমানবন্দর, মিরপুর, গাবতলী, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় পনি ছিটানো হয়।

সংস্থাটির জনসংযোগ বিভাগ জানায়, পুরো ডিএনসিসি এলাকাকে দুইটি অংশে ভাগ করে পানি ছিটানো হচ্ছে। বনানী নেভি গেট থেকে স্প্রের কাজ শুরু করবে ক্যানন-১। এয়ারপোর্ট, উত্তরা হাউস বিল্ডিং হয়ে আবার বনানী কবরস্থান এলাকায় এসে কাজ শেষ করবে।

অন্যদিকে ক্যানন-২ মিরপুর রোড/মাজার রোড সিগন্যাল থেকে স্প্রের কাজ শুরু করে। এরপর গণভবন এলাকায়, মানিক মিয়া এভিনিউ, বিজয় স্মরণি, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, ফার্মগেট, কাওরানবাজার হয়ে গাবতলী গিয়ে পানি ছিটানো শেষ করে।

সূত্র জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জার্মান থেকে অত্যাধুনিক প্রযুক্তির দু’টি স্প্রে ক্যানন গাড়ি আমদানি করে ডিএনসিসি। এ গড়িতে মূলত বায়ুদূষণ কমাতে স্প্রে করে পানি ছিটানো হয়। প্রতিটি গাড়িতে ১৫ হাজার লিটার পানি ধরে এবং একটানা ৫ ঘণ্টা ব্যাপী স্প্রে করতে পারে। এ ছাড়া রাস্তা ভেজানোর জন্যও রয়েছে স্প্রিং লেয়ার সিস্টেম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রচণ্ড হাওয়া তৈরি করে পানির রিং এর ভেতর দিয়ে পরিচালনা করে। প্রবল বাতাসের ধাক্কায় পানি ছোট ছোট কণার মতো করে অনেক উঁচু ও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। এতে করে বাতাসের সঙ্গে উড়তে থাকা ধুলোবালি কণার সঙ্গে নিচে নেমে আসে। মুহূর্তেই থেমে যায় আশপাশের কয়েক মিটার এলাকার ধুলোবালির দৌরাত্ম্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ