শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ঢাকায় সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে লাখো নবী প্রেমিকের অংশগ্রহণে মুখরিত

মো: কামরুজ্জামান হারুন / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা আওলাদে রাসুল (দ)শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) এর নেতৃত্বে লাখো নবী প্রেমী জনতার উচ্ছ্বাসমুখর অংশগ্রহণে রাজধানী ঢাকায় জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


২০ অক্টোবর বুধবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসে শান্তি মহা সমাবেশে মিলিত হয়।
আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় আজিমুশ্মান জশনে জুলুসে অংশ গ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, জাতীয় পতাকা ও নানা প্লেকার্ড ও ফেস্টুন বহন করে নারায়ে তকবির, নারায়ে রেসালত স্লোগানে স্লোগানে রাজধানীর রাজপথ মুখরিত করে তোলে।


শান্তি মহাসমাবেশে সভাপতির বক্তব্যে পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ প্রেসিডেন্ট শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মাজিআ) বলেন, মন্দিরে পবিত্র আল কোরআনের অবমাননা নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। কিন্তু এটাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ ইসলামের আদর্শ হতে পারে না। ইসলাম কখনো অন্য ধর্মের ওপর আঘাত সমর্থন করে না। আমাদেরকে মনে রাখতে হবে অমুসলিমরা মুসলমানদের নিকট আমানত স্বরূপ। মানুষে মানুষে সৌহার্দ্য আর সম্প্রীতির শিক্ষাই ইসলামের আসল সৌন্দর্য্য।ফটো খুলুন


মন্দিরে কোরআন অবমাননা করে দেশকে অস্থিতিশীল করার কুচক্রি মহলের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখারও অনুরোধ জানান তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব।কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেজন্য সরকার কে সজাগ থাকার আহ্বান আহ্বান জানান।


রাষ্ট্রীয় ভাবে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপনের নির্দেশ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে তিনি ধন্যবাদ ও অভিনন্দন জানান। উদ্বোধন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যম বলেছেন, দেশে যারা ধর্মের নাম করে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।


প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একজন সত্যিকার মুসলমান কখনো অন্যের ক্ষতি করতে ও সন্ত্রাস- জঙ্গিবাদে জড়াতে পারেনা। আওলীয়া সাধক ও দরবেশদের এই দেশে জঙ্গিবাদিদের ঠাঁই হবে না। সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে কোনো লাভ হবে না। এদেশের মানুষ অসাম্প্রদায়িক ও উদার। সাম্প্রদায়িক অপশক্তিকে সর্বশক্তি দিয়ে আমাদের রুখে দিতে হবে।


তিনি আরও বলেন ইসলামের মূল মর্মবাণী হলো- মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করা। যারা এই মর্মবাণী ধারণ করে, তারা কখনো ইসলামের নামে অন্য কারও ওপর আক্রমন করে না।
তিনি বলেন অলি আউলিয়াদেরমাধ্যমে এ জনপদে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যারা এদের বিরুদ্ধে কথা বলে, সহিংসতা সৃষ্টি করে, অন্য ধর্মের প্রতি হামলা করে; তারা ফেৎনা সৃষ্টিকারী। আমাদের এই দেশের স্বাধীণতার জন্য মুসলমান-হিন্দু একসাথে যুদ্ধ করেছে। এই দেশ সবার। যারা বিভ্রান্ত ছড়িয়ে যাচ্ছে, পবিত্র ধর্ম ইসলামের বিরুদ্ধে ফেৎনা ছড়িয়ে যাচ্ছে, তাদের আমাদের কঠোর হাতে দমন করতে হবে।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এক শ্রেণীর মানুষ অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে চাইা।  আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যেন কেউ আমাদের মাঝে সহিংসতা সৃষ্টি করে বিদ্বেষ বাড়াতে না পারে। যারা ইসলামের নাম নিয়ে সহিংসতা সৃষ্টি করতে চায় আশা করি তারা খুব শিগগিরই প্রতিহত হবে।


বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল(অব) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ইসলামে জঙ্গিবাদের জায়গা নেই। সকল ধর্ম তাদের নিজ নিজ উৎসব আয়োজন সুষ্ঠভাবে পালন করবে এটাই আমাদের প্রত্যাশা। সকল ধর্মের অনুসারীদের সরকারের নিরাপত্তা দিতে হবে।অন্যায়-অবচিার শক্তহাতে দূর করতে হবে।


মুফতী বাকি বিল্লাহ আল্-আযহারীর পরিচালনায় অতিথি ও আলোচক ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমীন রুহুল এমপি, আন্জুমান কেন্দ্রীয় মহাসচিব শাহ মোঃ আলমগীর হোসেন খান, সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব কাজী মুহাম্মদ মহসীন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়া অ্যাম্বাসির মিনিস্টার কাউন্সেলর হেদায়েত আৎজেহ, মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহজাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, সিনিয়র সহ-সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ হাসনাইন-এ- মইনুদ্দীন আল্-হাসানী, আন্জুমানের প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মাওঃ ইসমাইল হোসেন সিরাজী, মাওঃ এইচএম মাকসুদুর রহমান প্রমুখ।


বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তি এবং বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মাজিআ)।


এই ক্যাটাগরির আরো সংবাদ