চাঁদপুরের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ কচুয়া উপজেলার হাসিমপুরে অবস্থিত ড.মনসুর উদ্দিন মহিলা কলেজে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধণা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে অধ্যাপক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উচ্চতর গণিত বিভাগের অধ্যাপক সুব্রত সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খাঁন, কলেজ গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সদস্য হাজী মোঃ হুমায়ুন কবির মিয়া, প্রতিষ্ঠা কালীন অধ্যক্ষ তাপস কুমার দত্ত, যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, অনুষ্ঠানের কনভেনার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সুফিয়া আক্তার, ইংরেজী বিভাগের অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ ওয়াসিম, পৌরনীতি ও সুশাষন বিভাগের অধ্যাপক মোঃ মাইন উদ্দিন প্রমূখ। একাদ্বশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মারিয়া সুলতানা, মানপত্র পাঠ করেন নাঈমা সুলতানা, পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সানজিদা আফরিন মানপত্র পাঠ করেন ফাতেমাতুজ্জোহরা।
দোয়া পরিচালনা করেন হাসিমপুর মিয়াবাড়ি জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোঃ আজগর হোসেন।
এসময় বক্তারা বলেন, কলেজ প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু থেকে গত ৯ম ব্যাচ পর্যন্ত প্রত্যেক পরিক্ষায় শতভাগ পাস সহ সর্বাধিক জিপিএ ৫ পেয়ে নিজ জেলা সহ সারা বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছে। শিক্ষক- শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় এবারের পরীক্ষায় ও ভালো ফলাফলের মাধ্যমে ড.মনসুর উদ্দিন মহিলা কলেজের সুনাম অক্ষুন্ন থাকবে বলে আমরা আশা করি। পরীক্ষার ফলাফল মিডিয়ার মাধ্যমে সারাদেশে ছড়ানোর জন্য প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরকে ও ধন্যবাদ জানান কলেজ কর্তৃপক্ষ।