শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৩ শিক্ষার্থীর করোনা পজিটিভ

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৩ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে।

শিক্ষার্থীরা হচ্ছে একাদশ শ্রেণির আকলিমা আক্তার (১৭), দ্বাদশ শ্রেণির জান্নাত আক্তার (১৭), ও ফাতেমা আক্তার নিশি (১৮)। বুধবার (২২ সেপ্টেম্বর) তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে সোমবার কলেজ ছাত্রীনিবাসের ৫০ শিক্ষার্থীর করোনা পরীক্ষা করানো হয়।

এ ব্যাপারে ড.মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম জানান, তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষাশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশে বৃহস্পতিবার কলেজ ছাত্রীনিবাস বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা শনাক্ত শিক্ষার্থীদের পরিবারকেও করোনা পরীক্ষা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে, কলেজের তিন শিক্ষার্থী করোনা শনাক্তের খবর পেয়ে বৃহস্পতিবার মাউশির উপপরিচালক প্রফেসর সমষ্কর চৌধুরী, জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশ্রাফ খান কলেজটি পরিদর্শন করেন। তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনায় সতর্ক থাকার জন্য নির্দেশ দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ