শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে ঢাকা রেঞ্জের ডিআইজি’র শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

রংপুরের পীরগঞ্জ উপজেলায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।

আজ শনিবার দুপুরে ডিআইজি হাবিবুর রহমান জেলার পীরগঞ্জে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পনের পর ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় রংপুর জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ, সহকারি পুলিশ সুপার (সার্কেল-ডি) কামরুজ্জামান, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে, শনিবার দুপুরে জেলার পীরগঞ্জের লালদীঘির ফতেপুরের জয় সদনে পৌঁছেন ডিআইজি হাবিবুর রহমান। এ সময় প্রয়াত বিজ্ঞানীর ভাজিতা ও রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম প্রমুখ ডিআইজি’কে স্বাগত জানান।

এছাড়াও ডিআইজি হাবিবুর রহমান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাজহাট জমিদারবাড়ী ও মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার বাড়ি পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ