শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ড. ইউনূস’র সফলতার ব্যাপারে আমরা আশাবাদী: মির্জা ফখরুল

দর্পণ ডেস্ক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

অন্তবর্তীকালীন সরকার পরিচালনায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস’র সফলতার ব্যাপারে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসতো বৈষম্য বিরোধী ছাত্রদের-আমাদের মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি, তিনি এই দায়িত্ব পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে, তার যোগ্য ও সফল নেতৃত্বে, আইনশৃঙ্খলাসহ উদ্ভূত পরিস্থিতি কাটিয়ে দেশের মানুষের কাঙ্খিত আশা পুরণে সক্ষম হবেন।’

মির্জা ফখরুল বৃহস্পবিার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরস্থ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গেলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

উল্লেখ্য ওই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীসহ তৎকালীন সরকারি দলের সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষনের ঘটনায় কয়েক‘শ মানুষ গুরুতর আহত হন। আহতদের অনেকেই পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের ঢাকায় আসার বিষয়টি দৃষ্টি আকর্ষন করে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘গোটা সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্র ফিরিয়ে আনাই হচ্ছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান কাজ। যত দ্রুত তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন ততই সাফল্য অর্জন করতে পারবেন।’

অন্তর্বতীকালীন সরকারের কাছে প্রত্যাশা কি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রথমটা হচ্ছে, তাদেরকে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে’। দ্বিতীয় হচ্ছে যে, ‘অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন করাতে হবে। তৃতীয়টি হচ্ছে, অর্থনীতি সচল রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে।’

তিনি এ সময় জানান, আহতদের চিকিতসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে । ‘আমাদের ড্যাবের চিকিতসকরা কাজ করছেন, আমাদের ছাত্ররা কাজ করছেন’।

সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ