শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৭০, মৃত্যু ১

ইকবাল হোসেন / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ২২ হাজার সাতজন। আর তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ১৩১ জন।

বৃহস্পতিবার ২১ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ১৭০ জনের মধ্যে রাজধানীর হাসপাতালে ১৩৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩১ জন রোগী ভর্তি হন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৯২ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীদের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে রয়েছেন ৬২৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৭০ জনের মধ্য রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭৯ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৩১ জন ভর্তি হন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪ জনের মৃত্যু হয়। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং চলতি মাসে ১৫ জনের মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ