শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ডেঙ্গুতে সিনিয়র ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন সিনিয়র ব্যাংক কর্মকর্তা এসএম তাজুল ইসলাম (৫৫)। 

ডেঙ্গু শনাক্ত হওয়ার পর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে আজ বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তাজুল ইসলাম ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক মানবসম্পদ বিভাগ (অপারেশন)র প্রধান, বেসরকারি প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন।

তাজুল ইসলাম কর্ণফুলী উপজেলার দৌলতপুর কাজী বাড়ির মরহুম এসএম ওবাইদুস সালামের ছেলে। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের ভাতিজা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপক সৈয়দ ওবায়দুল কাদের জানান, ডেঙ্গু ধরা পড়ার পর বিশ্রামের জন্য চট্টগ্রামে ফিরছিলেন তিনি। রাত সাড়ে ৩টার দিকে তার গাড়ি কুমিল্লায় পৌঁছলে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ