শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

গত কয়েকদিনের ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে জেলার পর্যটনের ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।

সকালে গিয়ে দেখা যায়, কাপ্তাই হ্রদের পাটাতনের ছয় ইঞ্চি পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে সেতুটি। এ সময় বেড়াতে আসা পর্যটকদের পারাপার বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস)  জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য আজ রোববার সকাল থেকে সেতু পারাপারের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি আবার চলাচলে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

রাঙ্গামাটি পর্যটন বোট মালিক সমিতির নেতা মো. রমজান আলী বাসসকে জানান, টানা বর্ষণে ও পাহাড়ী ঢলের কারনে জেলার দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যাওয়ার কারণে পর্যটকরা এসে ফিরে যাচ্ছে। এতে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

পর্যটন শহর রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু দেখতে প্রতিবছর দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটকের আসেন।

সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ