শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বিদেশে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। স্বশস্ত্র বাহিনী দিবসে দীর্ঘ এক যুগ পর জনসম্মুখে উপস্থিত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য এবার খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে তার পরিবার এবং দল।

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া এখন বিমান ভ্রমণে শারিরীকভাবে অনেকটাই সক্ষম। তাই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন ধরে কারাবাস ও শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া নিয়ে ছিল নানা ধরণের বাধা-বিপত্তি। তবে এবার আর কোনো বাধা না থাকায় দ্রুতই বিদেশ নেয়া হচ্ছে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার সেনাকুঞ্জে খালেদা জিয়া আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিলেন৷ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া পাশাপাশি বসেন৷ তারা কথা বলেন৷ খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল৷ ড. ইউনূস তার বক্তৃতায়ও খালেদা জিয়ার প্রশংসা করেন, তার রোগ মুক্তি কামনা করেন৷ জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনের শীর্ষ সমন্বয়করাও তার সঙ্গে সেখানে দেখা করেন৷


এই ক্যাটাগরির আরো সংবাদ