শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল ডিএনসিসি

ঢাকা ব্যুরো / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

এবার ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষে জাতীয় পর্যায়ে (সাধারণ) সরকারি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২১’ লাভ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ রবিবার রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসি প্রবর্তিত ‘সবার ঢাকা অ্যাপস’ এবং ‘ডিজিটাল হাট’ উদ্যোগের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২১’ অর্জন করে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, জনগণের হাতের মুঠোয় নাগরিক সেবা পৌঁছানোর লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের নির্দেশনায় ডিএনসিসি গত বছরের ১০ জানুয়ারি চালু করে সিটিজেন এনগেজমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ‘সবার ঢাকা অ্যাপস’। এই অ্যাপসটির মাধ্যমে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোর নাগরিকরা তাদের এলাকার রাস্তা, মশা, সড়ক, বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা ও অবৈধ স্থাপনা এই আটটি বিষয়ে সমস্যার কথা সরাসরি সিটি করপোরেশন বরাবর তুলে ধরতে পারেন এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে তাদের সুপরামর্শ দিতে পারেন।
নাগরিকরা সমস্যার স্থান থেকে মোবাইলে ছবি তুলে ‘সবার ঢাকা অ্যাপস’-এ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপসটি স্বয়ংক্রিয়ভাবে তার লোকেশন ট্র্যাক করে ডিএনসিসির ওয়ার্ড এবং অঞ্চল নির্ধারণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়। ডিএনসিসি কর্মকর্তারা তাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম থেকে সমস্যাগুলো যাচাই-বাছাই করে সমাধানের পদক্ষেপ নেন। সমস্যা সমাধানে কর্মকর্তাদের নেওয়া প্রত্যেকটি পদক্ষেপের আপডেট অ্যাপস ব্যবহারকারী নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে থাকেন এবং সমাধান কাউন্টার থেকে দেখতে পারেন।

এই অ্যাপস চালু করার ফলে ডিএনসিসির সঙ্গে নাগরিকরা নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত হতে পারছেন। এই পর্যন্ত প্রায় ৩০ হাজার নাগরিক রেজিস্ট্রেশন করে সবার ঢাকা অ্যাপের মাধ্যমে মোট ১১ হাজার ৩৬টি সমস্যা ডিএনসিসিকে জানিয়েছেন। এর মধ্যে ডিএনসিসি ৯ দশমিক ৮৭৬টি সমস্যার সমাধান করেছে। অর্থাৎ, সমাধানের হার শতকরা ৯০ শতাংশ। বাকি ১ দশমিক ১৬০টি সমস্যা প্রক্রিয়াধীন আছে।

অন্যদিকে ডিজিটাল হাট অনলাইন প্ল্যাটফর্মটি (www.digitalhaat.com) একটি কাস্টমাইজ ওয়েবসাইট। সরাসরি বিক্রেতা ছাড়া দেশের ৬৮৬টি অনলাইন ডিজিটাল হাট এই প্ল্যাটফর্মে যুক্ত ছিল। এখানে ক্রেতারা যেমন ফিক্সড প্রাইসের পশু ক্রয় করতে পেরেছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে দরদামও করতে পেরছেন। অনলাইনে পেমেন্ট করার পাশাপাশি নগদ লেনদেন করারও সুযোগ ছিল, চাইলে স্ক্রো সেবাও ব্যবহার করা যায়।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন করোনা সংক্রমণের কারণে ঈদুল আজহা উপলক্ষে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়া খামারি ও কৃষকদের পাশে দাঁড়াতে এবং করোনা সংক্রমণ ও মৃত্যুঝুঁকি কমাতেই এই উদ্যোগ নেয়। ডিজিটাল হাটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল মাংস কাটা, গরু জবাই ও হোম ডেলিভারি সেবা। এ বছর ২০২১ সালে কোরবানির ঈদকে কেন্দ্র করে চালু হওয়া দেশব্যাপী অনলাইনে কোরবানির পশুর হাট থেকে মোট পশু বিক্রি হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৫৭৯টি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি উদ্যান ও আবক্ষ ভাস্কর্য উদ্বোধনের জন্য ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বর্তমানে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থানের কারণে তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।


এই ক্যাটাগরির আরো সংবাদ