শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেই সাংবাদিকদের গ্রেফতার নয়

নিউজ ডেস্ক / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো)

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের গ্রেফতার করা যাবে না। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ঠেকাতে সবধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারের ব্যাপারে আমরা কঠোর হব। কেউ এটাকে মিস ইউজ বা অ্যাবইউজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এই মামলা সাংবাদিকদের বিরুদ্ধে হলে তাৎক্ষণিকভাবে তাদের যেন অ্যারেস্ট করা না হয় সে ব্যাপারেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি।

আনিসুল হক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় আইন। এটা বাকস্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণের জন্য করা হয়নি। কেউ আইনের অপব্যবহার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেই যে মামলা নিয়ে নেবে সেটা আর হবে না। আইসিটি অ্যাক্টের একটি ধারা আছে এবং সেই ধারায় একটি সেল আছে, সেখানে মামলার বিষয়ে সন্তুষ্টু হতে হবে। তারপরই মামলা হবে।’

সূত্র-বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ