শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ডিজিটালাইজেশনে লাভবান হবে পুরো সম্প্রচার মাধ্যম: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ফটো)

আগামী ১ নভেম্বর থেকে ঢাকা-চট্টগ্রামসহ মেট্রোপলিটন শহরগুলোতে ক্যাবল ব্যবস্থায় অবশ্যই ডিজিটাইজেশন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।  

তিনি বলেন, ডিজিটাইজেশন না হওয়ার কারণে সরকার বছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

একইসঙ্গে কোনো কোনো টেলিভিশন পে চ্যালেন হিসেবে আত্মপ্রকাশ করতে চাইলেও ডিজিটাইজেশন না থাকায় তারা তা পারছেন না।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।

ক্লিনফিড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, যে সমস্ত বিদেশি টেলিভিশনগুলো ক্লিনফিডবিহীন বিজ্ঞাপন দিয়ে পাঠাতো, সেগুলো বন্ধ রেখেছি। শুরুতে যেসব টেলিভিশনগুলো ক্লিনফিড পাঠাতো, ক্যাবল অপারেটররা সেগুলো বন্ধ রেখেছিল। পরবর্তীতে আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়ার পর সেগুলো চালু হয়েছে।

তিনি বলেন, ক্লিনফিড পাঠানোর দায়িত্ব সংশ্লিষ্ট চ্যালেনের, ব্রডকাস্টদের। এখানে তাদের যারা এজেন্ট আছে তাদেরও কিছুটা দায়িত্ব, অন্যদের দায়িত্ব এটা না। যে সমস্ত চ্যানেল আমাদের দেশে ক্লিনফিড পাঠাতো না আমাদের থেকে পাঁচ শতাংশের এক শতাংশ শ্রীলংকা সেখানে কী ক্লিনফিড পাঠাতো, আমাদের থেকে বাজার আট-নয় শতাংশের এক শতাংশ নেপাল, সেখানেও তারা ক্লিনফিড পাঠাতো। কিন্তু আমাদের এখানে পাঠাতো না।

আমরা ক্লিনফিড বাস্তবায়ন করেছি এবং অবশ্যই অব্যাহত থাকবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ক্লিনফিড লিংক পাঠালে এখানে সম্প্রচার হবে, তাতে কোনো বাধা নেই, আমাদের আকাশ উন্মুক্ত। এতদিন আমাদের এখানে না পাঠানোর কারণ হচ্ছে যারা চ্যানেলগুলো চালাতো, তারা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতো। তাদের সহায়তায় এ ব্রডকাস্টাররা বৃদ্ধাঙ্গুলি দেখাতো। ১ তারিখ আইন কার্যকর করার পরও ডাটিফিডের পক্ষে এখানে সংবাদ সম্মেলন করেছে। এরাই কিন্তু বছরের পর বছর দেশের আইনকে তোয়াক্কা না করার ওকালতি করেছে বিদেশি চ্যানেলগুলোর পক্ষে। যেটা সমীচীন হয়নি বলেন তিনি।

ক্যাবল ব্যবস্থাপনায় ১ নভেম্বর থেকে ঢাকা-চট্টগ্রামসহ মেট্রোপলিটন শহরগুলোতে ডিজিটাইজেশন নিশ্চিত করা হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমি সেটি আবার মনে করিয়ে দিচ্ছি। তবে ক্যাবল অপারেটরদের পক্ষ থেকে একটি আবেদন দেওয়া হয়েছে, সেটি কী আবেদন তা এখনো আমার টেবিলে আসেনি। সেটি আমরা দেখব। তবে অবশ্যই ডিজিটাইজেশন করতে হবে। ডিজিটাইজেশন না হওয়ার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা। একইসঙ্গে কোনো কোনো টেলিভিশন চায় পে চ্যালেন হিসেবে আত্মপ্রকাশ করার, তারা তা পারছে না ডিজিটাইজেশন না থাকার কারণে।

তথ্যমন্ত্রী বলেন, ক্যাবল অপারেটররা ফিড অপারেটরের মাধ্যমে সম্প্রচার করে। এখন ফিড অপারেটর ১০ হাজার বা এক হাজার জনকে লাইন দিয়েছে, কিন্তু সে দেখায় ২০০ জনকে লাইন দিয়েছে। শুধু দুইশ জনের পয়সায় ফিড অপারেটরের কাছ থেকে ক্যাবল অপারেটর পায়। সুতরাং ডিজিটাইজেশন হলে দেশের লাভ, দেশের অর্থনীতির লাভ এবং এ সম্প্রচার মাধ্যমের সঙ্গে জড়িত টেলিভিশন ক্যাবল অপারেটরসহ সবাই লাভবান হবে। সার্বিকভাবে এ পুরো সম্প্রচার মাধ্যমটা লাভবান হবে। এজন্য আমরা ডিজিটাইজেশনে করতে বদ্ধপরিকর।


এই ক্যাটাগরির আরো সংবাদ