শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ডিএমপির ডিসি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পদায়ন

নিজস্ব প্রতিবেদক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি’র) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, মোহাম্মদ ওসমান গনিকে লজিস্টিকস বিভাগে, মোহাম্মদ তাহেরুল হক চৌহালকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসনে, খন্দকার মো. শামীম হোসেনকে গোয়েন্দা রমনা ও অতিরিক্ত দায়িত্বে গোয়েন্দা মতিঝিল বিভাগে, মো. ছালেহ উদ্দিনকে ওয়ারী বিভাগে, মো. জিয়াউল আহসান তালুকদারকে ডিএমপির সদর দফতরে সংযুক্ত ও মো. সারোয়ার জাহানকে রমনা বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া মো. মাকছেদুর রহমানকে মিরপুর বিভাগে, মো. মিজানুর রহমানকে গোয়েন্দা তেজগাঁও এবং অতিরিক্ত দায়িত্বে মিরপুর বিভাগে, মো. নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, মো. রেজাউল করিমকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, অতিরিক্ত দায়িত্বে লালবাগ বিভাগে এবং তাহমিনা তাকিয়াকে এস্টেট বিভাগে বদলি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ