শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

ডিএনসি’র অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার-১

বিশেষ প্রতিনিধি / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ (একশত পাঁচ) গ্রাম গাঁজাসহ মোঃ বাবুল হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪,২০০/-(চার হাজার দুই শত টাকা)।

বুধবার (১৬ ফেব্রুয়ারি)  ২০২২খ্রিঃ দুপুর সাড়ে বারোটা হতে দুপুর একটা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদশর্ক মোহাম্মদ মজিবুর রহমানের নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন পূর্ব শ্রীরামদী বাট কোম্পানি পুরানবাজার ব্রিজ সংলগ্ন পূর্ব পাশে আসামির নিজ দখলিয় বসতঘর হতে মোঃ বাবুল হাওলাদার (৫৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ বাবুল হাওলাদারের পিতা-মৃত ইসমাঈল হাওলাদার ও মাতা- মালেকা বেগম।

পরে উপ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ