শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ডিআইজি পদে পদোন্নতি পুলিশের ৩২ কর্মকর্তার

দর্পণ ডেস্ক / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

হারুন অর রশীদসহ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হলেন ৩২ কর্মকর্তা।

বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৃতীয় গ্রেডে পদোন্নতি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মঙ্গলবার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে গ্রেড-৩ পদমর্যাদার ডিআইজি পদে পুলিশের ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুই পরিচালক (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) মো. মোজাম্মেল হক, মাহফুজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. রেজাউল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মনির হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যান্টি টেররিজম ইউনিট) মো. মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশ ইউনিটের (ঢাকা) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মিজানুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্বে) মো. মুনিবুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়) জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক কাজী জিয়া উদ্দিন।

এ তালিকায় রয়েছেন- অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মো. গোলাম রউফ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্বে) মো. আসাদুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, র‍্যাপিড  অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পরিচালক (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার শামীমা বেগম, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যান্টি টেররিজম ইউনিট) সালমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়) এ কে এম এহসান উল্লাহ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়) শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (নৌ পুলিশ ইউনিট, ঢাকা) মোল্যা নজরুল ইসলাম।

এ তালিকায় আরও রয়েছেন- অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এস, এম, মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) জিহাদুল কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মঈনুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়) নুরে আলম মিনা, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. শাহ আবিদ হোসেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পরিচালক (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) মো. জামিল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়) মো. সাইফুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন যুগ্ম কমিশনার সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান ও মোহাম্মদ হারুন অর রশীদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ