শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

ডাকাতিয়া নদীতে ৪২০০ বস্তা সিমেন্টসহ কার্গোডুবি

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরে ৪ হাজার ২০০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার ভোরে সদর উপজেলার বাগাদী ইউপির বাগরাবাজার এলাকায় ডাকাতিয়া নদীতে সিমেন্টসহ কার্গোটি ডুবে যায়।

এ সময় কার্গো জাহাজে থাকা ৩ জন নদী সাঁতরে পাড়ে উঠে জীবন রক্ষা পান। তারা হলেন সুকানি সুরুজ, শ্রমিক মহিউদ্দিন ও কার্গোর লস্কর আলআমিন।

কার্গোর লস্কর আলআমিন জানান, এমভি নিউ শাহ পরান নামের মালবাহী জাহাজটি নারায়ণগঞ্জের মুক্তারপুর থেকে চাঁদপুরের বাগরাবাজার ডাকাতিয়া নদীতে আসলে রাতে বৃষ্টি শুরু হয়। পরে সেখানে কার্গোটি নোঙর করে রাখা হয়। রাতভর ভারী বর্ষণে কার্গোর ভেতরে পানি ঢুকে পড়ে। একপর্যায় কার্গোটি ৪২০০ বস্তা সিমেন্টসহ নদীতে তলিয়ে যায়। প্রাণরক্ষায় আমরা ঝাঁপিয়ে পাড়ে চলে যাই। সিমেন্ট নিয়ে আমাদের যাওয়ার কথা লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকায়।

চাঁদপুর নৌ-থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, সিমেন্টবোঝাই কার্গো ডুবি বিষয়ে কেউ জানায়নি। এ ঘটনায় মালিকপক্ষ থেকে কোনো অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ