শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ডলারের একক দর নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক

বাণিজ্যক ডেস্ক / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

আগামী সপ্তাহের শুরুতেই ডলারের একক দর ঠিক করবে ব্যাংক নির্বাহীদের দুই সংগঠন এবিবি ও বাফেদা। পরে বাংলাদেশ ব্যাংক সেই দর পর্যালোচনা করে ডলারের পরবর্তী আন্তঃব্যাংক লেনদেনে একক দর নির্ধারণ করে দেবে।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে ব্যাংক নির্বাহীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে, ডলারের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক তারল্য সরবরাহ করবে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরও জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে ডলারের বাজার। দফায় দফায় টাকার অবমূল্যায়ন করেও বাজার স্থিতিশীল হয়নি। এ অবস্থায় রপ্তানিকারকরা এক ব্যাংকের বিল অন্য ব্যাংকে বিক্রি করতে পারবে না।

এর আগে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে ৮৭ টাকা ৯০ পয়সা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এই রেট মানছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। যার যার মতো করে ডলারের বিনিময়ে ‘যেমন খুশি’ দাম নিচ্ছে ব্যাংকগুলো। এতে অস্থিরতা সৃষ্টি হয়েছে মুদ্রাবাজারে। এই অস্থিরতা কাটাতে দেশের সব এক্সচেঞ্জ হাউজে এক রেটে ডলার বিক্রি হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। যা নির্ধারণ করবে এবিবি ও বাফেদা। আর বিষয়টি পর্যালোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশ (এবিবি) এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের এক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, এবিবির চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন, অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল ইসলাম, ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মাওলা ও মধুমতি ব্যাংকের এমডি মো. সফিউল আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয়তার নিরিখে লিকুইডিটি (ডলার বিক্রি) সাপোর্ট দেয়া অব্যাহত রাখবে। রপ্তানিকারকদের ব্যাংকের মাধ্যমে রপ্তানিমূল্য ডিসকাউন্টটিংসহ রপ্তানি মূল্য ওই ব্যাংকেই বিক্রি করতে হবে। বাফেদা এবং এবিবি একত্রে এক্সচেঞ্জ হাউজের জন্য ইউনিফর্ম এক্সচেঞ্জ রেট (এক রেট) নির্ধারণ করবে। যা দেশের সব ব্যাংকই মেনে চলবে। বাফেদা কর্তৃক ইন্টার ব্যাংক রেট (আন্তঃব্যাংক রেটহার) প্রস্তাব করার পর বাংলাদেশ ব্যাংক তা পর্যালোচনা করবে।

আর এ সিদ্ধান্ত আগামী রোববারের (২৯ মে) মধ্যে জানানো হবে বলেই জানান তিনি।

বর্তমানে খোলাবাজারে ডলারের দরের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে এসেছে। রাজধানীতে এদিন প্রতি ডলার ৯৭-৯৮ টাকায় বেচাকেনা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক ৮৮ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ