শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু ৮ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

মার্কিন সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দ্বিতীয় দফা শুনানি শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি । শুক্রবার সিনেটে ডেমোক্রেট নেতা চার্লস শুমার এ ঘোষণা দিয়েছেন।

সিনেটে দাঁড়িয়ে শুমার বলেছেন, ‘এর আগের বিচার পর্বে তারা যেমনটা করেছেন তেমনিভাবে আরজির খসড়ার জন্য সময় পাবেন হাউজের ব্যবস্থাপকরা ও প্রতিপক্ষ…। আরজির খসড়া হয়ে গেলে পক্ষদের উপস্থাপনা ৮ ফেব্রুয়ারি শুরু হবে।’

এর আগে শুমার জানিয়েছিলেন, আগামী সোমবার সিনেটে অভিশংসন অনুচ্ছেদ উপস্থাপন করা হবে।

শুমারের সঙ্গে সিনেটে রিপবালিকান নেতা মিচ ম্যাককনেলের সঙ্গে সমঝোতা অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টায় অনুচ্ছেদ পড়া হবে। মঙ্গলবার শপথ নেবেন সিনেটররা এবং ট্রাম্পের প্রতি সমন জারি করা হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে‘বিদ্রোহে উস্কানি’ দেওয়ার অভিযোগে ১৩ জানুয়ারি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে অভিশংসিত করে। এর আগে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১৯ সালে প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে অভিশংসিত করেছিল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসিত হন। অবশ্য প্রথম দফায় সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা ট্রাম্পকে খালাস দিয়েছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ