শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম গ্রেপ্তার

দর্পণ ডেস্ক / ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

বান্দরবানের আলীকদমে স্রোতে ভেসে গিয়ে দুই পর্যটকের মৃত্যু এবং একজন নিখোঁজ হওয়ার ঘটনায় দায়িত্বরত অনলাইন ট্রাভেল গ্রুপ “ট্যুর এক্সপার্ট গ্রুপ”–এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) বেলা ১১টার পর বান্দরবানের আলীকদম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর থেকেই বর্ষা ইসলাম পুলিশ হেফাজতে ছিলেন। নিহত পর্যটক স্মৃতি আকতারের বাবা দায়িত্বহীনতার অভিযোগে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

৩২ বছর বয়সী বর্ষা ইসলাম যশোর জেলার বরিউল ইসলামের মেয়ে হলেও বর্তমানে ঢাকায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন (বুধবার) বর্ষার নেতৃত্বে অনলাইনভিত্তিক ট্রাভেল গ্রুপ “ট্যুর এক্সপার্ট গ্রুপ”–এর ৩৩ জন পর্যটক আলীকদম ভ্রমণে যান। কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড হিসেবে দায়িত্ব পালন করছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের লক্ষ্য ছিল আলীকদমের ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা।

ভ্রমণ চলাকালে দলটি দুইভাগে বিভক্ত হয়—একটি ২২ জনের এবং অপরটি ১১ জনের। তৈন খাল পার হওয়ার সময় ২২ জনের দলের মধ্যে ১৯ জন নিরাপদে পার হলেও স্রোতের তোড়ে তিনজন ভেসে যান—শেখ জুবাইরুল ইসলাম, স্মৃতি আকতার ও কো-হোস্ট হাসান।

পরবর্তীতে বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে কানাই মাঝির ঘাটে শেখ জুবাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত হাসানের কোনো খোঁজ মেলেনি।

ঘটনার পর নিহত স্মৃতি আকতারের বাবা দায়িত্বরহীনতা ও অবহেলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এই মামলার ভিত্তিতে বর্ষা ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের দায় ও ভ্রমণের নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ