শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

টেকনাফে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার ব্যুরো / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারের টেকনাফ সাবরাং কাঠাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। সোমবার রাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আব্দুর রউফ।

তিনি জানান, রাতে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি চালান পাচার হবে এমন সংবাদে টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া এলাকায় বিজিসি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে ব্যাগ হাতে এক ব্যক্তিকে সাবরাং কাটাবুনিয়া ঘাট থেকে ঝাউবনের দিকে অগ্রসর হতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামতে বলে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি নীল রং এর একটি ব্যাগ ফেলে দিয়ে দ্রুত ঝাউবনের দিকে পালিয়ে যায়। এসময় ফেলে দেওয়া নীল রং এর ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশী করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ