শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

টেকনাফে ১২ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

কক্সবাজারের টেকনাফে আইড়াই কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজার মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

১৪ জানুয়ারী ভোররাতে টেকনাফ সদরি ইউনিয়নের দরগাহ ছড়া মেরিনড্রাইভ এলাকা থেকে এসব ভয়ঙ্কর মাদক আইস উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাগর পাড় হতে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে দেখতে পায় অভিযানকারি দল। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়া হলে লোকটি হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যায়। উদ্ধার করা ব্যাগটি তল্লাশি করে অভিযানকারী দল ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দুপুর ১২টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আব্দুর রহমান আরো বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ