শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

টেকনাফে জালে ধরা পড়ল ২১০টি সুরমা মাছ

কক্সবাজার ব্যুরো / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে ২১০টি সুরমা (মাইট্যা) মাছ ধরা পড়েছে। চট্টগ্রামের স্থানীয় লোকজন এই মাছকে মাইট্যা ও চাপা সুরমা মাছ নামে চিনে।

সোমবার দুপুর ২ টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটি ঘাট ফিশারিজ বাজারে ট্রলার থেকে ছোট বড় ২১০টি মাছ তোলা হয়। শাহপরীরদ্বীপ এলাকার সুলতান আহাম্মদ এর মালিকানাধীন ট্রলারে মাছগুলো ধরা পড়ে। বড় ৪০টি প্রতিটি মাছের ওজন সাড়ে ১৫ কেজি থেকে ৯ কেজি। বাকি মাছ গুলির ওজন সাড়ে ৬ কেজি থেকে সাড়ে ৩ কেজি। মোট মাছের ওজন হল ৭৫৫ কেজি। ট্রলারে মালিক সুলতান আহাম্মদ মাছগুলো বিক্রি করেছেন ৩ লাখ ৯০ হাজার টাকায়।

মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, বর্তমানে পর্যটন মৌসুম চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা কক্সবাজার ও সেন্টমার্টিনে বেড়াতে আসছেন। খাবারের হোটেল-রেস্তোরাঁ গুলোতে এই সব মাছের প্রচুর চাহিদা রয়েছে। বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ কর্তৃপক্ষ মাছের জন্য আগাম বুকিং দিয়েছে। মাছ গুলি বরফ দিয়ে প্যাকেটিং করে কক্সবাজার ও সেন্টমার্টিনে পাঠানো হবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শাহ পরীর দ্বীপে মাইট্যা ও চাপা (সুরমা) মাছ আটকা পড়ার খবর শুনেছি। এই মাইট্যা মাছ খেতে খুব সুস্বাদু। মাইট্যা মাছ এর বৈজ্ঞানিক নাম হল (Scomberomorus guttatus)। সরকার মাছের প্রজনন ও ডিম ছাড়ার সময়ে ৬৫ দিন সাগরে সব ধরণের মাছ ধরা বন্ধ ছিলো গত বছর। তিনি মনে করেন তারই সুফল পাওয়া যাচ্ছে এখন।


এই ক্যাটাগরির আরো সংবাদ