শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

টিসিবির পণ্য বিক্রির সময় ২ দিন বাড়ল

নিজস্ব প্রতিবেদক / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম আরও দুদিন বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত করা হয়েছে। আগামী মঙ্গলবার টিসিবির পণ্য বিক্রি শেষ হওয়ার কথা ছিল।

টিসিবি সূত্র জানিয়েছে, পর্যাপ্ত পরিমাণ পিয়াজ মজুত থাকায় সময় বাড়ছে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহের শেষে আবারও নতুন করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হতে পারে।
টিসিবির ট্রাকসেলে মিলছে ৩০ টাকা কেজি দরে পিয়াজ, যা বাজারের তুলনায় কেজিতে প্রায় ১০ টাকা কম। এসব কারণে সীমিত আয়ের মানুষের টিসিবি পণ্যে আগ্রহ আরও বেড়েছে। আগে টিসিবির ট্রাকে শুধু তেল, চিনি ও ডাল বিক্রি হতো। গত রবিবার থেকে পিয়াজ বিক্রিও শুরু হয়েছে। এক্ষেত্রে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পিয়াজ কিনতে পারছেন। ১০০ টাকা কেজি দরে একজন ব্যক্তি দৈনিক সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল ও ৫৫ টাকা কেজিতে চিনি ও ডাল কিনতে পারছেন।

দেশজুড়ে টিসিবির ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি চলছে।

সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে গত ৪ সেপ্টেম্বর থেকে পণ্য বিক্রি শুরু করে টিসিবি।


এই ক্যাটাগরির আরো সংবাদ