শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার কথা জি-৭ কে জানালেন গুতেরেস

নিউজ ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-কে বাংলাদেশের করোনা টিকা উৎপাদনের সক্ষমতার বিষয়ে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৮ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে নিউ ইয়র্কে এক বৈঠকে গুতেরেস জানান, সম্প্রতি অনুষ্ঠিত জি-৭-এর শীর্ষ সম্মেলনে তার (আব্দুল মোমেন) টিকা উদ্যোগের বিষয়ে অবহিত করতে গিয়ে টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার টিকাকে ‘জনগণের পণ্য’ হিসেবে ঘোষণা দেওয়ায় জাতিসংঘ  মহাসচিবকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। সব দেশ যেন টিকা পায় সে ব্যবস্থা করার জন্য মহাসচিবকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সংস্থার বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের বিশেষ সম্পর্ক রয়েছে।’

বৈঠকে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ