শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

টিকটক বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ ব্যুরো / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ শহরে নির্মাণাধীন ভবনের ছাদে টিকটকের জন্য ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে আনিল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর ) বিকেলে শহরের পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পিছনে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মাণাধীন তিন তলা ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এর আগে ওই স্কুলছাত্রের স্বজনরা আনিলের ছাদ থেকে পড়া ও মৃত্যুর বিষয়টি গোপন রাখেন।

নিহত আনিল পাইকপাড়া ভূতের গলি এলাকার নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, আনিল ছাদ থেকে পড়ে যাওয়ার পর তার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়। স্বজনরা গুরুতর আহত অবস্থায় আনিলকে প্রথমে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসি জানায়, আনিল এলাকায় টিকটকার হিসেবে বেশ পরিচিত। সে নিয়মিত এলাকার অলিতে-গলিতে ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করতো।

এ বিষয়টি নিয়ে জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান বলেন, এ ধরনের কোনো খবর আমার জানা নেই। কেউ থানায়ও অভিযোগ করেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ