শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

টিকটকের নাচ শেখানোর কথা বলে শিশুকে বলাৎকার

নারায়ণগঞ্জ ব্যুরো / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্বগোপালনগর এলাকায় ৮ বছর বয়সী এক ছেলেকে টিকটকের ভিডিওর জন্য নাচ-গান শেখানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলী হোসাইনকে (২৪) ভাড়া বাসা গ্রেফতার করেছে। গ্রেফতার আলী হোসাইন পূর্বগোপালনগরের মামুন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেছেন, ‘আলী হোসাইন মোবাইলে টিকটক করতেন। ৩-৪ মাস আগে তিনি তার ৮ বছর বয়সী পুত্রকে দিয়ে টিকটকে নাচ-গান করিয়ে দেশ-বিদেশে জনপ্রিয় করবেন এবং এতে তারা আর্থিকভাবে লাভবান হবেন বলে প্রস্তাব দেন। এই প্রস্তাবে তিনি তার পুত্রকে নাচ-গান শেখার জন্য গত ১ মার্চ থেকে আলী হোসেনের বাড়িতে পাঠান। টিকটকে অভিনয় করার জন্য আলী হোসেন তার পুত্রকে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। অনেক সময় রাতের বেলায় তার পুত্রকে নিজের বাড়িতেও রাখতেন তিনি। যেদিন তার পুত্র রাতের বেলায় আলী হোসেনের বাড়িতে থাকতো পরদিন তার পুত্র অসুস্থবোধ করতো। পরিশ্রমের কারণে পুত্র অসুস্থ হয়ে পড়তো বলে আমি মনে করতাম। গত ১২ জুলাই সন্ধ্যায় নাচ-গান শেখার জন্য আলী হোসেনের বাড়িতে যায় ছেলেটি। ফিরে আসার পরে সে অসুস্থবোধ করলে তার মা জানতে চাইলে ছেলে জানায়, আলী হোসেন জোরপূর্বক তার পুরুষাঙ্গ ছেলেটির পায়ুপথে প্রবেশ করিয়েছেন। এর আগেও আলী হোসেন ভয়ভীতি দেখিয়ে এই কাজ করেছেন বলে ছেলেটি তার মাকে জানায়।’
পরে একটি প্রাইভেট ক্লিনিকে ছেলের চিকিৎসা করিয়ে ১৫ জুলাই ফতুল্লা মডেল থানায় মামলা করেন তিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা করার পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলী হোসেনকে গ্রেফতার করেছে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ