শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

টাঙ্গাইলে হাসপাতালের আইসিইউ’তে অগ্নিকাণ্ড: অক্সিজেন সংকটে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় অক্সিজেন সংকটে সাইফুল (৪০) নামের এক করোনা মারা গেছেন বলে অভিযোগ পরিবারের। তবে, হাসপাতার কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

টাঙ্গাইলে জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটে বেলা সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালটির আইসিইউ ইউনিটে স্থাপন করা দুর্বল প্লাগ সৃষ্ট স্পার্ক জনিত কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অন্যদিকে আগুনের সূত্রপাত হলে আইসিইউ ইউনিটসহ পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনা রোগীরা মুহুর্তেই বেড ত্যাগ করে বাইরে বেরিয়ে আসে। এসময় অক্সিজেন সংকটে জেলার ঘাটাইলের সাইফুল নামের এক রোগি মারা যান বলে পরিবারের অভিযোগ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিন সদস্যের তদন্ত কমিটির গঠনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি।

পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে জানিয়ে বিকল্প ব্যবস্থায় চিকিৎসা কার্যক্রম চালানোর কথা বলছেন। এছাড়া বেশি সংকটে থাকা রোগিদের ঢাকা ও মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে স্থানান্তরের কথা জানিয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান।


এই ক্যাটাগরির আরো সংবাদ