শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

টাকা পাচারের অপচেষ্টা রুখে দিল কাস্টমস

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

অবৈধ পথে পাচারের উদ্দেশে একটি রফতানি চালানে ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের কর্মকর্তারা পণ্য চালান আটক করেন এবং শতভাগ কায়িক পরীক্ষা শেষে টাকা পাচারের অপচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে পণ্য রফতানি করতে গিয়ে ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা পাচারের চেষ্টা করেছে ঢাকার রফতানিকারক প্রতিষ্ঠান ইনফিনিট সার্ভিস সল্যুশন। চট্টগ্রামে একটি বেসরকারি কনটেইনার ডিপো থেকে চালানটি আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকার গুলশান অ্যাভিনিউর আরএম স্টোরের ইনফিনিটি সার্ভিস সলিউশান নামের একটি প্রতিষ্ঠানের চালানটি (বিল অব এক্সপোর্ট নম্বর সি-৪৮২৩৯৭) সংযুক্ত আরব আমিরাতে রফতানির উদ্দেশ্যে এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে আনা হয়েছিল। এ চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের আগ্রাবাদের ডায়নামিক ইন্টারন্যাশনাল লিমিটেড। রফতানিকারক প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১ জুলাই থেকে এ পর্যন্ত ৫টি চালান রপ্তানি করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি বিল অব এক্সপোর্টের বিপরীতে রফতানিকারক প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে এলসি করেছে।

ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পণ্য চালানটি আটক করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। রফতানিকারক ৩৮ হাজার ৩১১ পিস পণ্যের বিপরীতে ২১ হাজার ৯৭২ দশমিক ৭৫ ডলার (প্রতি পিসের ঘোষিত মূল্য দশমিক ৫৭ ডলার) বা ১৮ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা প্রাপ্তি হতো। তবে সঠিক ঘোষণা থাকলে ৪০ লাখ ৮৮ হাজার ২৪১ টাকা প্রাপ্তি হতো। অর্থাৎ প্রতিষ্ঠানটি পণ্য রফতানির আড়ালে ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা পাচারের চেষ্টা করে।

তিনি জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাস্টমস আইন-১৯৬৯ এবং প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ