শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

টমেটোর সঙ্গে শসা খাচ্ছেন! কি কি সমস্যা হতে পারে জানেন?

হেলথ ডেস্ক / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

শসা এবং টমেটো- দুটো ফলজ সবজিই শরীরের জন্য অত্যন্ত ভালো। দুটোই প্রচুর পুষ্টিগুণে ভরা। আলাদা আলাদা করে খেলে, দুটোই শরীরের নানা উপকার করে। কিন্তু একসঙ্গে খেলে? হ্যা, একসঙ্গে খেলেই শরীরকে ফেলতে পারে নানা বিপদে। তেমনটাই বলছেন স্বাস্থ্য বিজ্ঞানীরা।

দাওয়াতে অনুষ্ঠানে ভারী খাবার খাওয়ার মধ্যে বা আগে-পরে অনেকেই শসা ও টমেটোর সালাদ খান। অনেকে বাড়িতেও নিয়মিত এই জাতীয় ফলজ সবজির সালাদ করে নেন। কিন্তু জানেন কি! এটা আপনার শরীরে বিপদ ডেকে আনতে পারে?

তাহলে আসুন জেনে নেয়া যাক, শসা এবং টমোটো একসঙ্গে খেলে কী কী সমস্যা হতে পারে?

  • শসা হজমে সাহায্য করে। কিন্তু টমেটোর সঙ্গে খেলে সেই শসাই হয়ে দাঁড়ায় হজমের শত্রু। তখন বদহজম ঘটানোর মতো কাণ্ড করতে থাকে সবজিটি।
  • টমেটোয় বহু ধরনের পুষ্টিগুণ থাকে। তাই এটি ধীরে ধীরে হজম হয়। কিন্তু শসা আবার হজম হয় দ্রুত। তাই এই দু’টি একসঙ্গে খেলে টমেটোর অনেক পুষ্টিগুণের অপচয় হয়।
  • শসা এবং টমেটো একসঙ্গে খেলে পেটে গ্যাসের সমস্যা হতে পারে। হতে পারে পেটব্যথা এবং তা থেকে মাথাব্যথার মতো সমস্যাও হতে পারে।
  • টমেটো ভিটামিন সি-তে ভরপুর। আর শসায় এমন কিছু উপাদান রয়েছে, যা টমেটোর এই ভিটামিন সি-র সঙ্গে বিক্রিয়া করে। বিক্রিয়ার ফলে এমন কিছু উপাদান তৈরি হয়, যা পাকস্থলীর ক্ষতি করে। তাৎক্ষণিক তা টের পাওয়া না গেলেও, এটা দীর্ঘ দিন ধরে চলতে থাকলে পেটের বড় সমস্যা দেখা দিতে পারে।

তবে, শুধু শসা এবং টমেটো একসঙ্গে করে খাওয়া যে উচিত নয়- তা কিন্তু নয়। আরও বেশ কয়েকটি সালাদের উপাদানও একসঙ্গে খাওয়া পেটের পক্ষে ভালো নয়।

যেমন- দইয়ের সঙ্গে শসা, টমেটো বা পেঁয়াজ মিশিয়ে অনেকে রায়তা বানান। সেটাও পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। সূত্র- হিন্দুস্তান টাইমস।


এই ক্যাটাগরির আরো সংবাদ