শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

টঙ্গিতে ভিওআইপি সরঞ্জাম ও ১১ হাজার সিমসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)র সহযোগিতায় গাজীপুরের টঙ্গী এলাকায় অবৈধ ভিওআইপি’র বিরুদ্ধে র‍্যাব-১ এর অভিযান চালিয়েছে। এসময় বিপুল পরিমাণ অবৈধ মোবাইল সীম ও ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে অগ্রণী টাওয়ারের নিচতলায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে শনিবার থেকে টঙ্গির মধুমিতা রুটের অগ্রণী টাওয়ারের ১২ তলা ও পাশের অন্যান্য কয়েকটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব।

এ ঘটনায় তাজুল ইসলাম ও তার সহযোগী হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, পুরো অপরাধমূলক কার্যক্রম রোধে কী ভূমিকা নেয়া যায় এটা বুঝতে আমরা সরজমিনে এসেছি। এই এই অপরাধমূলক কার্যক্রমে যারা জড়িত থাকুক তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর বাইরে যদি কেউ জড়িত থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন বলেন, অবৈধ ভিওআইপির কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ঘটনায় সাড়ে ১১ হাজার মোবাইল সিম ও অন্যান্য ভিওআইপি সেটাপসহ তাজুল ইসলাম ও হারুন নামে দুই অবৈধ ভিওআইপি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এর সাথে আরও যারা জড়িত থাকবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ