শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

জয়সুরিয়াকে ছাড়িয়ে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার সনাথ জয়সুরিয়াকে ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের পাশে সাকিব আল হাসান। ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে এক সময়ে কিংবদন্তি শচীনকেও ছাড়িয়ে যেতে পারেন সাকিব।

ম্যাচ ফিক্সিংয়ের এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। তার রাজসিক প্রত্যাবর্তনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতল টাইগাররা।

সিরিজে ধারাবাহিক পারফর্ম করেছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে মিরপুরে ৭.২ ওভারে মাত্র ৮ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ব্যাট হাতে সংগ্রহ করেন ১৯ রান।

দ্বিতীয় ম্যাচে ৩০ রানে দুই উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

সোমবার চট্টগ্রামে তৃতীয় ও শেষ ম্যাচে ৮১ বলে ৫১ রান করেন সাকিব। এ দিন ফিফটি রান করার মধ্য দিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দেশের মাঠে ৬ হাজার রান সংগ্রহের পাশাপাশি ৩০০ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েন।

উইন্ডিজ সিরিজে তৃতীয় সর্বোচ্চ ১১৩ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার জিতেন সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব এ নিয়ে ১৪ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। ১৩ বার সিরিজ সেরা হয়েছেন শ্রীলংকান সাবেক তারকা ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। ১৫ বার সিরিজ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিস।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বার সিরিজ সেরা হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ২০ বার সিরিজ সেরা হয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ