শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

জেল হত্যা দিবসে মতলব উত্তরের এখলাছপুরে মিলাদ দোয়া ও আলোচনা সভা

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

মতলব উত্তরের এখলাছপুরে জেল হত্যা দিবস উপলক্ষ্যে মিলাদ দোয়া ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ নভেম্বর) বিকেলে এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী এ্যাড. জসিম উদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. জসিম উদ্দিন বলেন, সদ্য স্বাধীন হওয়ার পর ভঙ্গুর দেশকে বঙ্গবন্ধু যখন উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সে সময় স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তার রেস কাটতে না কাটতে ইতিহাসের সাক্ষী কারাবন্দী অবস্থায় জাতীয় ৪ নেতাকে রাতের আঁধারে কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই স্বাধীনতা বিরোধী চক্র আবারও ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতার সভাপতিত্বে ও যুবলীগের সভাপতি বাদশা মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সদস্য মো. মুজাম্মেল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহসিন, যুবলীগের সহ-সভাপতি লিটন সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না, উপজেলা যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন শ্যামল, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম, তফুরা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন ঢালী।
পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ