শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

জেলা তথ্য অফিসের আয়োজনে ফরিদগঞ্জে শিশু মেলা অনুষ্ঠিত

মোঃ হাছান আলী / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২

ফরিদগঞ্জ উপজেলা সংলগ্ন (বিআরডিবি) মাঠে “শিশু ও নারী উন্নয়নের  সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পে জিওবি খাতের আওতায় উপজেলা নির্বাহী অফিসার তসলিমুন নেসার সভাপতিত্বে বুধবার সকাল ১১ টায় জমকালো শিশু মেলা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব, সাংবাদিক  মুহম্মদ শফিকুর রহমান এমপি।


প্রধান অতিথি অনুষ্ঠান উদ্বোধন করে নিজ বক্তব্যে শিশু ও অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদেরকে বঙ্গবন্ধুর জীবনী চর্চা করাতে হবে, শিশুদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণময় কাজে অংশগ্রহণ করাতে হবে।
শিশুদের বাল্যবিবাহের মত দণ্ডনীয় অন্যায় থেকে বিরত রাখতে হবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার , জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন ,ফরিদগঞ্জ অফিসার ইনচার্জ (তদন্ত) প্রদীপ মন্ডল , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দীন আহমেদ । এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন।


এই ক্যাটাগরির আরো সংবাদ