শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

জুলাই সনদে আইনি ভিত্তি না থাকলে এটি প্রতারণা: নাহিদ ইসলাম

দর্পণ ডেস্ক / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে এর স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা এবং এটি জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি লোক দেখানো আনুষ্ঠানিকতা। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন সেখানে ঘটেনি। এরপরও যদি এর আইনি ভিত্তি না থাকে, তবে এটি জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা হবে।”

তিনি বলেন, “যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাদের প্রতি আমাদের কোনো আপত্তি নেই। তারা আনুষ্ঠানিকতার জন্য স্বাক্ষর করেছে। তবে এখনই এর আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।”

বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীদের দিকে ইঙ্গিত করে এনসিপি আহ্বায়ক বলেন, “আগের কাঠামো ধরে রাখতে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় নাগরিক পার্টি সেই সমঝোতায় যায়নি। জুলাই সনদে স্বাক্ষর না করেও এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি, বরং যারা গতকালের অনুষ্ঠানে গেছে তারাই গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।”

নাহিদ ইসলাম আরও জানান, ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে এনসিপি তাতে সাড়া দেবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) এর সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই।

প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শাপলাই হবে এনসিপির মার্কা, এবং এই প্রতীক নিয়েই তার দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে।

তিনি আরও বলেন, এনসিপি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে নজর রাখছে এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়েও দলটির সন্দেহ রয়েছে।

শেষে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর না করার সিদ্ধান্তের সঙ্গে কোনো বাম দলের সম্পর্ক নেই। “এনসিপি একটি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান থেকে গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী; সে কারণেই আমরা সেই অনুষ্ঠানে যাইনি।”


এই ক্যাটাগরির আরো সংবাদ