শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

জীবনমান উন্নয়নে পানির সঠিক মূল্যায়ন প্রয়োজন: বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

সুমন আহম্মেদ / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

চাঁদপুরের মতলব উত্তরে বিশ্ব পানি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ মার্চ) মতলব উত্তর উপজেলার শোভিত বটতলায় উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে পানি ব্যবহার, পানির উৎস্য সংরক্ষন, পানি দূষন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন, পানি প্রাপ্যতা নিশ্চিতকল্পে পরিবেশ সংরক্ষণ, পানির প্রাপ্যতা সহজীকরন করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মান করা প্রয়োজন। জীবনমান উন্নয়নে পানির সঠিক মূল্যায়ন প্রয়োজন।

 মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যাবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ মাষ্টার, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প উছামতি পানি ব্যাবস্থানা এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, কৃষি উদ্যোগতা মো.আতাউর রহমান সরকার।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক আলম সহ মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যাবস্থাপা ফেডারেশনের সদস্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ