শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বিশেষ জজ আদালতের বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। তিনি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

রোববার (৩১ আগস্ট) তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি আখতারুজ্জামানকে ব্যাখ্যা দিতে তলব করে। গত ১ জুলাই তিনি সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেন। এরপর একই অভিযোগের ভিত্তিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এর আগে গত ২৩ মার্চ রাষ্ট্রপতি বিচারপতি আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন।

গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতির অভিযোগ ও শেখ হাসিনা সরকারের ‘দোসর হিসেবে’ কাজ করার অভিযোগে ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয় এবং তাদের বেঞ্চ বাতিল করা হয়। বিচারপতি আখতারুজ্জামানও ছিলেন সেই তালিকায়।

বিচারপতি আখতারুজ্জামান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ দায়িত্ব পালনকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড এবং তারেক রহমানসহ আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ