শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

জিনিসপত্রের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে কল করুন: পলক

দর্পণ ডেস্ক / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (ফাইল ছবি)

বাজারে জিনিসপত্রের দাম বেশি নিলে ‘৩৩৩’ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। পবিত্র রমজান সামনে রেখে ৩১ জানুয়ারির আগে এই সেবা চালু করা হবে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে ‘বাজারদরে অধিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে উদ্ভাবনী পরিবর্তন আনয়ন’ সংক্রান্ত পরামর্শক সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রযুক্তির মাধ্যমে বাজার মনিটরিং করা হবে। মোবাইল অ্যাপস ও জোনিং সিস্টেমে সঠিক তথ্য জানা যাবে। উৎপাদন, মজুত, বাজারজাত, বিপণন ও আমদানির উপাত্ত পৃথক ওয়েবসাইটে দেওয়া থাকবে।’

তিনি বলেন, ‘৩৩৩’ নম্বরে কল দিলে বাজারে বেশি দামের বিষয়টি জানা যাবে। যেকোনো নাগরিক ফোন করতে পারবেন। কেউ সরকার নির্ধারিত দরের বেশি নিলে ব্যবস্থা নেওয়া সহজ হবে। মূল্যের পার্থক্য জেনে সরকার ব্যবস্থা নেবে।’

এ সভায় বিভিন্ন স্টেকহোল্ডার, আমদানিকারক, বিভিন্ন সুপার শপ ব্যবসায়ী প্রতিনিধি, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এটুআইয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ