শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

জিডিআই নিয়ে বাংলাদেশ ইতিবাচক : চীনা রাষ্ট্রদূত

দর্পণ ডেস্ক / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

ইন্দো-প্যাসিফিক কৌশল (আইপিএস) নিয়ে বাংলাদেশের নীতিতে সমর্থন করছে চীন। বেইজিং আশা প্রকাশ করছে, আইপিএসে বাংলাদেশ কারও পক্ষ নেবে না। পাশাপাশি চীনের উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) যোগ দিতে বেইজিং ঢাকাকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৪ মার্চ) ‘স্প্রিং ডায়ালগ উইথ চায়না’ শীর্ষক আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাষ্ট্রদূত ওয়েন।

চীনা রাষ্ট্রদূত বলেন, জিডিআইয়ে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে চীন। এ বিষয়ে আমরা বাংলাদেশের সহায়তা চাই। এটি একটি চলমান প্রক্রিয়া। আমি যতদূর জানি, বাংলাদেশের কাছ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছি। এখন আমরা আলোচনা করব, নির্দিষ্ট কোন খাতে আমরা কাজ করতে পারি।

তিস্তা প্রকল্পের অগ্রগতি নিয়ে সাংবাদিকরা রাষ্ট্রদূত ওয়েনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে চীন। তবে এ প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এর বেশি কিছু এখনই বলা ঠিক হবে না।

রোহিঙ্গা সংকট থেকে চীন সরে যাবে না বলে আশ্বস্ত করে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশ ও চীনের মধ্যকার সমস্যা নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে চীন সংকট সমাধানে ভূমিকা পালন করে আসছে। আমরা এ সংকট সমাধানে ত্রিপক্ষীয় উদ্যোগ নিয়েছি। ওই উদ্যোগ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কেন শুরু করা যায়নি, সেটি আপনারা জানেন।

রোহিঙ্গা সংকট বেশ জটিলতা ধারণ করেছে বলেই মনে করছেন রাষ্ট্রদূত ওয়েন। এর একটি কারণ হিসেবে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের বিষয়টি ইঙ্গিত করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার আস্থার অভাবে প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে। এর পাশাপাশি বাইরের দেশের হস্তক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তবে এখন সময় এসেছে সবাইকে মিলে একসঙ্গে চেষ্টা করার।

দাতা দেশগুলো থেকে রোহিঙ্গাদের অর্থায়ন কমে আসা নিয়ে ওয়েন রাশিয়া-ইউক্রেনের সংঘাতের প্রসঙ্গ টেনে বলেন, পশ্চিমারা হাজারও কোটি ডলারের অস্ত্র ইউক্রেনে খরচ না করে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় খরচ করতে পারত।

চীন রাজনৈতিকভাবে ইউক্রেন পরিস্থিতির সমাধান চায় বলেও জানান রাষ্ট্রদূত। এ সময় তিনি সৌদি আরব ও ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তির প্রসঙ্গটি তোলেন।

চীনা দূতাবাসের আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সম্পাদক ইনাম আহমেদ।

বাংলাদেশে চীনের অর্থায়নে প্রকল্পে ধীরগতি প্রসঙ্গ তোলেন সাংবাদিকরা। জবাবে রাষ্ট্রদূত বিষয়টির সঙ্গে একমত নয় জানিয়ে বলেন, চীনের প্রকল্পগুলো উল্লেখযোগ্য অগ্রগতিতে রয়েছে। ২০১৬ সালে ২৭ প্রকল্পের বিষয়ে দুই দেশ একমত হয়েছিল। এর মধ্যে এক তৃতীয়াংশ প্রকল্প সম্পন্ন হয়েছে। এক তৃতীয়াংশ প্রকল্প বর্তমানে চলমান এবং এক তৃতীয়াংশ প্রকল্প আলোচনার পর্যায়ে রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ