শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

জামায়াত-বিএনপির বি-টিম হেফাজত: হানিফ

দর্পণ ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামকে বিএনপি-জামায়াতের বি-টিম বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।তিনি বলেছেন, আজকে হেফাজত, জামায়াত ও বিএনপি এরা এক এবং অভিন্ন। হেফাজত হলো জামায়াত-বিএনপির বি-টিম। এরা প্রত্যেকে স্বাধীনতাবিরোধী।আজকে বিএনপি ও জামায়াত ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রশ্রয় দিচ্ছে। আর এজন্য কিন্তু হেফাজত এই আস্ফালন দেখানোর সুযোগ পেয়েছে।

শনিবার সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন। এর আগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং মুজিবনগরে নির্মিত শেখ হাসিনা মঞ্চে দাঁড়িয়ে হানিফ জাতীয় পতাকা এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন দলীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক (ডিসি) মুনসুর আলম খান এবং পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলী উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের হানিফ বলেন, ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার করে যেভাবে মাজা ভেঙে দেওয়া হয়েছে। এই ধর্মব্যবসায়ী এবং যারা এ দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের আইনের আওতায় এনে বিষদাঁত উপড়ে ফেলতে হবে। এরপর কণ্টকমুক্ত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাব।

হেফাজতকে নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আজকে হেফাজতের নামে যারা আছে, তারা বাংলাদেশের সংবিধানকে মানতে চায় না। তারা জাতীয় সংগীত গাইতে চায় না।তারা জাতীয় পতাকাকে সম্মান করতে চায় না। এরা কারা? যারা বাংলাদেশের স্বাধীনতাকে এখনো মনে-প্রাণে ধারণ করতে পারেনি, তারাই শুধু এই সংবিধানকে মানতে চায় না। এই অপশক্তি বিএনপির নেতৃত্বে আজকে শক্ত অবস্থায় দানা বেধেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ