শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ২০ জুন শুরু

ঢাকা ব্যুরো / ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত।

গত বছরের নিয়মেই অনুষ্ঠিত হবে এবারের ভর্তি প্রক্রিয়া। তাই এবারও পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে দ্বিতীয়বারের ভর্তিচ্ছুরা। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও জাবির কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান মঙ্গলবার বিকালে যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে ‘ভর্তি পরীক্ষা আগের নিয়মেই হবে।’ ভর্তি পরীক্ষার আবেদন ফিও গতবছরের মতোই থাকবে। এছাড়া এ বছরও সুযোগ পাবে দ্বিতীয়বারের ভর্তিচ্ছুরা। ভর্তি পরীক্ষার তারিখ নির্দিষ্ট হয়নি উল্লেখ করে তিনি বলেন, করোনা পরিস্থিতি পুনর্বিবেচনা করে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ পরে নির্ধারণ করা হবে।

পূর্বের নিয়ম বহাল থাকায় এবার ভর্তি পরীক্ষায় এবিসিডি এবং ই এই পাঁচটি ইউনিটের প্রতিটিতে আবেদন মূল্য ৬০০ টাকা। এছাড়া সি-১, এইচজিআই এবং এফ ইউনিটের ফরমের মূল্য হবে ৪০০ টাকা করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ