শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী রাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্র। জনশক্তি চাহিদার প্রেক্ষিতে জাপান বিভিন্ন দেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কারস নিয়োগ করছে এবং বাংলাদেশও তাদের তালিকাভুক্ত দেশ। 

বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) ও জাপানি কোম্পানি- ইন্সটিটিউট অফ ফরেন স্টুডেন্ট অ্যান্ড হিউম্যান রিসোরসেস টোটাল সাপোর্ট অরগানাইজেশনের (আই.এফ.টি.ও) মধ্যে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা প্রদান সংক্রান্ত একটি চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।

বিদ্যমান করোনা পরিস্থিতিতে অনলাইনে টোকিওস্থ বাংলাদেশ দুতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আই.এফ.টি.ও পরিচালক চিহারু হিরাই এবং ঢাকায় বোয়েসেলের পক্ষে কোম্পানি সচিব আব্দুস সোবহান চুক্তিপত্রটি স্বাক্ষর করেন।

রাষ্ট্রদূত বলেন, ইতোমধ্যে বাংলাদেশ সরকার ৪৬টি প্রেরণকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত জাপানে অধিক হারে দক্ষ কর্মী প্রেরণের প্রচেষ্টা অব্যাহত রাখতে সবাইকে আহ্বান জানান। এই চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে বোয়েসেলকে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ও স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার প্রেরণে আই.এফ.টি.ওর  সহায়তার পথ প্রসারিত হলো।

রাষ্ট্রদূত আরও জানান, এই স্মারকের আওতায় আই.এফ.টি.ওবাংলাদেশি আগ্রহী ছাত্রদের জাপানি ভাষায় নির্দিষ্ট দক্ষতা অর্জন ও তাদের নার্সিং কেয়ার ইন্সটিটিউটে প্রফেশনাল ডিগ্রি সম্পন্ন করতে আর্থিক সহায়তা প্রদান এবং কর্মসংস্থানে সাহায্য করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাসান বাদাল এবং আই.এফ.টি.ওর পরিচালক চিহারু হিরাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ