শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের শুভেচ্ছা

নিউজ ডেস্ক / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ লাভ করায় তোশিমিতসু মোতেগিকে অভিনন্দন জানিয়েছেন।

জাপানে বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ-জাপান অংশীদারিত্বকে ‘ব্যাপক ভিত্তিক স্তর’ থেকে ‘কৌশলগত পর্যায়ে’ উন্নীত করতে টোকিওর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন।

ড. মোমেন দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও সুসংহত করতে বিশেষ করে অবকাঠামো, আইসিটি, উচ্চ প্রযুক্তির পণ্য, ইলেকট্রনিক্স, গভীর সমুদ্রে মাছ ধরা এবং খনিজ সম্পদ আহরণ, বায়ো-টেক পণ্য, নবায়নযোগ্য জ্বালানি ও জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্দীপনায় কাজ করার ওপর জোর দেন।

তিনি মহামারী চলাকালীন জাপান কর্তৃক বাংলাদেশকে ৩০ লাখ ভ্যাকসিন এবং অন্যান্য সহায়তা  প্রদানে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগির ব্যক্তিগত হস্তক্ষেপের আন্তরিক প্রশংসা পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা ২০২২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের অপেক্ষায় রয়েছে।

জাপানকে বাংলাদেশের সত্যিকারের এবং বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে ড. মোমেন গভীর কৃতজ্ঞতার সাথে বাংলাদেশের প্রতিষ্ঠা দিবস থেকে জাপান সরকার ও জনগণের অবিচল সমর্থনের কথা স্বীকার করেন। (সূত্র: বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ