শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হবে: শিক্ষামন্ত্রী

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আগামী জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। নতুন বছরের শুরুতে ক্লাস শুরু হলে তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানাসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে।

মন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মত এতো পরিমান জায়গা আমাদের নেই। যদি করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলেই ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য চিন্তভাবনা করা হবে। বিশ্বের কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য, দেশকে উন্নত করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সেখানে নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত বিএনপি জামাত ও তাদের দোসররা এই সরকারের বিরুদ্ধে, যারা বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে, তারা একজোট হয়ে নানানভাবে বিভিন্ন অপকর্ম করছে এবং আজকে তা বিভিন্নভাবে  প্রমানিত।

তিনি বলেন,বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রথম ৫ বছরে ২৪’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। বাংলাদেশে ১’শ বছরে ১৬’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এছাড়া ১৭বছরে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন।

চাঁদপুর পবিস ২ এর সভাপতি মো: আলীম আজম রেজার  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, বিপিএম (বার)। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।


এই ক্যাটাগরির আরো সংবাদ