শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

জাতীয় পরিচয়পত্র সেবা গতিশীল রাখতে নতুন নির্দেশনা ইসির

দর্পণ ডেস্ক / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা সহজ করতে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে হেল্প ডেস্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) সেবা সহজ করতে নির্বাচন কমিশন কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।

তারই ধারাবাহিকতায় এবার সারা দেশের নির্বাচন অফিসগুলোতে এনআইডি সেবা সংক্রান্ত সঠিক তথ্য সেবাগ্রহীতাদের দিতে হেল্প ডেস্ক বসানোর নির্দেশনা দেন তিনি।

ইসি কর্মকর্তারা জানান, ওই সভায় ইসি সচিব শফিউল আজিম কর্মকর্তাদের উদ্দেশে বেশ কিছু দিকনির্দেশনা দেন। এ ক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেয়ার ক্ষেত্রে জারিকৃত পরিপত্রের বিষয়গুলো সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা, জাতীয় পরিচয়পত্র সেবাকে সহজীকরণের মাধ্যমে হয়রানি ও দালালমুক্ত করা, সেবা গ্রহীতার সঙ্গে সর্বোত্তম আচরণ ও সেবা সহজীকরণ করে দুর্নীতিমুক্ত করার প্রতি জোর দিয়েছেন তিনি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সম্প্রতি এক লিখিত আদেশ দিয়েছেন ইসি সচিব। এতে বলা হয়েছে, মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে হেল্প ডেস্ক অ্যাকটিভ করে সেবাগ্রহীতাদের সেবা দিতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ