জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুলাই) বিকেল ৪ টায় উৎসব মুখোর পরিবেশে ঢাকা সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে অতিথি ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে ১০ বর্ষপূর্তি উদযাপিত হয়।
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: শফিকুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে, প্রধান সম্পাদক এম.জি কিবরিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা মোঃ মোখতার হোসেন গাজী।
পত্রিকার বার্তা সম্পাদক আফিফা নৌশিন ও বিশেষ রিপোর্টার আকাশ সিকদার এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এর সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আবু জাফর সূর্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডিইউজের নির্বাহী সদস্য রাজু আহম্মেদ, অত্র পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মোঃ আব্দুস ছামাদ, এশিয়া টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহিদুল্লাহ গাজী, চীফ রিপোর্টার মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র রিপোর্টার খোরশেদ আহমেদ, স্টাফ রিপোর্টার মোঃ পারভেজ হোসেন, ইদ্রিস শাকিল সহ আরো অনেক অতিথি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পত্রিকার সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিটিভির কন্ঠ শিল্পী মেহেরুন আশরাফ ও নাহিম আহমেদ, নিত্য পরিবেশন করেন শিশু শিল্পী মিষ্টি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম।