শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টিসহ তিন দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন

দর্পণ ডেস্ক / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণবিজ্ঞপ্তি জারির পর নির্ধারিত সময়ের মধ্যে কোনো দাবি-আপত্তি না থাকলে দলগুলো চূড়ান্ত নিবন্ধন পাবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন করে নিবন্ধন পাওয়া তিনটি দল হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ, এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

ইসি সচিব আরও জানান, বুধবার (৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ বিষয়ে ১২ নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে। এরপর নির্ধারিত সময় শেষে গেজেট প্রকাশ করা হবে।

আখতার আহমেদ বলেন, নিবন্ধনের অপেক্ষায় থাকা আটটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত যোগ্যতা অর্জন করতে পারেনি। এছাড়া নেজামে ইসলাম পার্টি বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে। আরও তিনটি দলের বিষয়ে তদন্তে কমিশন মনে করেছে তারা নিবন্ধন পাবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ