শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

জাতিসংঘ অধিবেশনের যোগ দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) প্রথম দিন যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতিসংঘের এ অধিবেশন।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশন চলবে ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এর মধ্যে ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিগত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন। এর আগে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ১৭ সেপ্টেম্বর হেলসিঙ্কির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী। এরপর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর হেলসিঙ্কি থেকে নিউইয়র্কে যান তিনি।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইতালি সফরের দেড় বছর পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

এদিকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন। বিশ্বব্যাপী মহামারির কারণে এবার সাধারণ পরিষদের অধিবেশনে অনুমোদিত প্রতিনিধি দলের আকার সীমিত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ