শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

জলবায়ু মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে সুইডেন

দর্পণ ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার বার্গ ভন লিন্ডে আজ বলেছেন, সুইডেন বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানী, গ্রীন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস, লবনাক্ততা রোধ, উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন প্রচেষ্টা সংক্রান্ত ইস্যুগুলোতে সহায়তা দিবে।

তিনি আরো বলেন, সুইডেন ২০২৫ সাল নাগাদ তার জলবায়ু অর্থায়ন দ্বিগুণ করবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

আজ পরিবেশ মন্ত্রণালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে সুইডিশ রাষ্ট্রদূত এই ইস্যুগুলোতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভায় মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমেদ শামিম আল রাজি এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।

তারা ইকোসিস্টেম ব্যবস্থাপনা, টেকসই পরিবেশ, জীববৈচিত্রের সংরক্ষণ এবং বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত বিরুপ প্রভাব মোকাবেলাসহ আরো কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারেও আলোচনা করেন।

সভায় দু’দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা এবং ভবিষ্যতে একসাথে সামনে অগ্রসর হওয়ার ওপর জোর দেয়া হয়।

পরিবেশমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় বর্ধিত এনডিসি এবং এনএপি চূড়ান্তকরণ ও বঙ্গবন্ধু জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা পেশ করেছে। মন্ত্রী বলেন, কোপ২৫ সফল করতে বাংলাদেশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ ধনী দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলার দেয়ার দাবিতে সোচ্চার হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ